সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

তালতলীতে ভাসুরের হুমকির মুখে পরে বাড়ি ছাড়া প্রবাসী স্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ১২.০২ এএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

 

মল্লিক জামাল,স্টাফ রিপোর্টার:-বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের সৌদি প্রবাসী আলমঙ্গীরের স্ত্রীকে নির্যাতন ও হুমকির মুখে ফেলে বাড়ি ছাড়া করার অভিযোগ পাওয়া গেছে ভাসুরের বিরুদ্ধে। উপজেলার ছোটবগী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আলমঙ্গীর প্রবাসে যাওয়ার পরে স্ত্রী আফরোজার সাথে ভাসুরের কাছে পাওয়া টাকা নিয়ে বেশ কয়েকবার কথা কাটাকাটির ঘটনা ঘটে। এছাড়াও বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ কয়েকবার সালিশ বৈঠক হয়।

গত বৃহস্পতিবার (৪ জুন ২৪) লেনদেন ও স্বামীকে বিদেশে নেয়ার পরে তার বৈধ কাগজপত্র ( আকামা) করে দেওয়ার নাম করে অতিরিক্ত টাকা নিয়ে না করে দেওয়ার দাবী করে ভাসুর নিজাম খানের সাথে তর্কের সৃষ্টি হয়। পরক্ষণে আফরোজার সাথে মারামারির ঘটনা ঘটে। এসময়ে প্রবাসী স্ত্রী আফরোজাকে হত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে ফের বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন আফরোজা। আফরোজা বলেন, তারা প্রভাব দেখিয়ে নানা ভাবে আমার উপর অত্যাচার ও নির্যাতন করে। আমাকে মারধর করেছে। মারামারির সময়ে আমার নগদ অর্থ এবং সোনার অলংকার নিয়ে গেছে। আমার ফলগাছ কেটেছে। আমি এর পূর্বে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। পরক্ষণে সালিশিতে বসলেও কোনো কাজে আসেনি। আমি এর সুষ্ঠু বিচার চাই এবং নিরাপদে বাড়িতে ফিরে যেতে সাংবাদিক ও প্রশাসনের সহযোগিতা চাই। স্থানীয় রিয়াজ বলেন, আমার চোখের সামনেই আফরোজার শ্বশুর বাড়ির লোকজন মারধর করেছে। এর সুষ্ঠু বিচার হওয়া উচিত।

তবে উপরোক্ত ঘটনা সম্পন্ন অস্বীকার করেন মোঃ নিজাম খান। তার দাবি মিথ্যাচার করে তাকে হয়রানি করা হচ্ছে।

এবিষয়ে ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মনিরুল ইসলাম বলেন, আমাদের সাথে বসার কথা ছিলো কিন্তু নিজাম খান সালিশ না মেনে বলেছে সালিশদারদের সাথে বুঝে তার পর বসব। পরে আবার নাকি নিজামকে মারধর করা হয়েছে। নিজাম আমাকে বলেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com