মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

করোনার প্রভাবে বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা দাঁড়াবে ২৬ কোটি ৫০ লাখেরও বেশি

  • আপডেট সময় শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০, ৩.১৫ পিএম
  • ৩১৪ বার পড়া হয়েছে

জাতিসংঘের সদ্য প্রকাশিত গ্লোবাল ফুড ক্রাইসিস রিপোর্ট-২০২০ এ শঙ্কা প্রকাশ করা হয়েছে যে, করোনার নেতিবাচক প্রভাবে বিশ্বজুড়ে ভয়াবহ খাদ্য সংকট এবং দুর্ভিক্ষ দেখা দিতে পারে। রিপোর্টে বলা হয়েছে, ২০২০ সালের শেষ পর্যন্ত করোনার নেতিবাচক প্রভাবে বিশ্বে ব্যাপকভিত্তিক ও চরম মাত্রায় ক্ষুধার্ত মানুষের সংখ্যা দাঁড়াবে ২৬ কোটি ৫০ লাখেরও বেশি। রিপোর্টে আরো বলা হয়েছে, করোনার কারণে নতুন ৫৫টি দেশে চরম খাদ্যাভাব দেখা দেবে। বাংলাদেশেও করোনার কারণে খাদ্য সংকটের শঙ্কা ব্যক্ত করছেন অনেকেই।
তবে বাংলাদেশের খাদ্য সচিব নাজমানারা খাতুন সংবাদ মাধ্যমকে বলেছেন, করোনার প্রভাবে বাংলাদেশে খাদ্য সংকট দেখা দেবে না। তিনি বলেন, হাওড় অঞ্চলে বর্তমানে ধান কাটার শ্রমিক পাঠানো হচ্ছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএসসিআর এক বিবৃতিতে এই মর্মে বাংলাদেশের জন্য সতর্কবার্তা দিয়েছে যে, বিশ্বব্যাপী করোনার মহামারীর কারণে আগে ভাগে যদি বর্ষাকালীন প্রস্তুতি সম্পন্ন করা না হয়, তাহলে তা জীবনসংহারি ও জীবন বিপন্নকারী হুমকিস্বরূপ পরিস্থিতির সৃষ্টি করতে পারে। আর এমন পরিস্থিতির সৃষ্টি হলে তা এ কারোনাকালে বাংলাদেশে আশ্রয় নেয়া শরণার্থীদের সাথে সাথে স্থানীয় জনগোষ্ঠিরও জীবন বিপন্ন করতে পারে। কারণ অতিমাত্রায় ঘনবসতিপূর্ণ ছোট একটি এলাকায় রোহিঙ্গা শরণার্থীরা বসবাস করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com