সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
২০২৭ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না : ভারপ্রাপ্ত মহাসচিব সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর নাগরিকদের অধিকার নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব : আইনমন্ত্রী মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর মহানবী (সাঃ) এর আদর্শ হোক জীবন পরিচালনার অন্যতম শক্তি -ছারছীনার পীর ছাহেব দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি

লক্ষ্মীপুরে দেখা মিলল রাসেল’স ভাইপার!

  • আপডেট সময় রবিবার, ৩০ জুন, ২০২৪, ১২.৪৫ পিএম
  • ১৬৩ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ-লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদীর তীরে ‘রাসেল ভাইপার সাপকে পিটিয়ে মেরেছে স্থানীয়রা। সাপটি দুর্লভ প্রজাতির রাসেলস ভাইপার বলে জানা যায়।

স্থানীয়রা জানায়, শুক্রবার (২৮ জুন) সকালে উপজেলার মাতাব্বরহাট বেড়িবাঁধের পশ্চিমে মেঘনা নদীর তীরে সাপটি দেখা যায়। সাপটি দেখতে পেয়ে উপস্থিত লোকজন ‘রাসেল ভাইপার’ মনে করে লাঠি দিয়ে পিটিয়ে সাপটিকে মেরে ফেলে।

মৃত সাপের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবি দেখে কেউ কেউ ওই সাপকে অজগর গোত্রের সাপ বলে ধারণা করছেন।
উপজেলা রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী রিমন রাজু বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল যাই। সেখানে সাপটি এখনো পড়ে আছে। দেখতে হুবহু রাসেল ভাইপারের মতো। এটি রাসেল ভাইপারই হতে পারে।

কমলনগর উপজেলা বন কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, সাপটিকে মেরে ফেলা হয়েছে। তবে সাপটি রাসেল ভাইপার ছিল না। রাসেল ভাইপারের ধরনের সঙ্গে এর অধিকাংশই মিল নেই। এটি অন্য কোন প্রজাতির সাপ। তাৎক্ষণিক তিনি নামটি জানাতে পারেননি।
তবে মেরে ফেলা সাপটি রাসেলস ভাইপার নিশ্চিত করেছেন ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য নাহিদ আল জুবায়ের। তিনি বলেন, প্রত্যেক সাপের প্রজাতির মধ্যে কিছু কিছু সাপ এক্সট্রা কিছু বৈশিষ্ট্য ধারণ করে। তেমনি এটিও। এটি স্ট্রিপড মর্ফ প্রজাতির রাসেলস ভাইপার। এটা পুরোপুরি স্ট্রাইপ পায়নি, পার্শিয়াল স্ট্রাইপ পেয়েছে। এ ধরনের রাসেলস ভাইপার বেশ দুর্লভ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com