সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

লক্ষ্মীপুরে প্রেমিকের বিশেষ অঙ্গ কেটে পালালেন প্রেমিকা – ছবি : সংগৃহীত

  • আপডেট সময় রবিবার, ৩০ জুন, ২০২৪, ১১.২৫ এএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ-লক্ষ্মীপুরে প্রেমিকের বিশেষ অঙ্গ কেটে পালালেন প্রেমিকা। গুরুতর আহত অবস্থায় প্রেমিক তাওহিদুল ইসলামকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৯ জুন) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার আলতাফ মাস্টারঘাটের কলাপাতা রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে।

গুরুতর আহত তাওহিদুল ইসলাম চাঁদপুরের ফরিদগঞ্জের পশ্চিম পোয়া এলাকার অহিদুর রহমান জমাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে চাঁদপুরের ফরিদগঞ্জের তাওহিদুল ইসলামের সাথে ওই এলাকার এক গৃহবধূর প্রেমের সর্ম্পক চলে আসছে। প্রায় তারা দুজনই বিভিন্ন স্থানে ঘুরতে বের হন। শনিবার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ এলাকা থেকে তারা দুজনই সিএনজি অটোরিকশা করে রায়পুরের আলতাফ মাস্টারঘাট এলাকায় ঘুরতে আসেন। একপর্যায়ে তাওহিদুল ইসলামের মোবাইল ফোন নিয়ে ওই নারী দেখতে পায় তার বান্ধবীর সাথেও গোপনে প্রেমের সর্ম্পক চালিয়ে আসছে তাওহিদুল ইসলাম। এ ঘটনার জের ধরে উভয়ের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে কৌশলে কলাপাতার রেস্টুরেন্টের ভেতরে তাওহিদুল ইসলামের বিশেষ অঙ্গ কেটে পালিয়ে যায় ওই নারী। পরে স্থানীয়রা ওই যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। তবে এখনো ওই যুবকের জ্ঞান ফিরেনি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইয়াছিন ফারুক মজুমদার বলেন, ওই যুবককে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম তাওহিদুল ইসলাম আল আমিন। তবে ওই নারীর পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি। তাকে ধরতে পুলিশের অভিযান ও মামলার প্রস্তুতি চলছে।

সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর বলেন, তাওহিদুল ইসলামের বিশেষ অঙ্গের ৯০ ভাগ কেটে গেছে। তবে এখনো তিনি শঙ্কামুক্ত নয়। তার চিকিৎসা চলছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ২৪ ঘণ্টার আগে কিছুই বলা যাচ্ছে না। তার এখনো জ্ঞান ফিরেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com