সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

সালথায় বাংলাদেশ খেলাফত মজলিস এর কমিটি গঠন ও যোগদান সভা অনুষ্ঠিত 

  • আপডেট সময় রবিবার, ২৩ জুন, ২০২৪, ৬.৪৭ পিএম
  • ১৫১ বার পড়া হয়েছে
মাহমুদুর রহমান(তুরান)ফরিদপুরঃ ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিস সালথা উপজেলা শাখার নবগঠিত কমিটি গঠন ও যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ জুন) দুপুরে উপজেলার সালথা মাদ্রাসা চত্বরে আয়োজিত অনুষ্ঠানটি বাংলাদেশ খেলাফত মজলিশ ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি আবু নাসের হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় আহবায়ক মুফতি শরাফত হোসাইন।
এছাড়াও বিশেষ অতিথি বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা সোবহান মাহমুদ, সহ-সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক সহ খেলাফত যুব মজলিস ও ছাত্র মজলিসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটিতে নগরকান্দা-সালথা মানবকল্যাণ ফোরামের সভাপতি মাওলানা মাসুদুর রহমান, পুরুরা মাদ্রাসার সাবেক সিনিয়র শিক্ষক মাওলানা নূর মোহাম্মদ ও তালমা মোড় মাদ্রাসার মুহতামিম মাওলানা নাজমুল হককে উপদেষ্টা করে সংগঠনটিতে নবনির্বাচিত সভাপতি মুফতি মফিজুর রহমান ও মুফতি কামরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়।
এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দের হাতে হাত রেখে জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে যোগদান করেন মুফতি শফিকুল ইসলাম।
সংগঠনটির বাকি সদস্যদের মধ্যে মোস্তফা কামাল, মুফতি ইমরান হোসাইন ফরিদপুরী, হাফেজ লুৎফর রহমান, মাওলানা আব্দুস শাকুর ও মাওলানা আবুল হোসেনকে সহ-সভাপতি করা হয়েছে। এছাড়াও যুগ্ন সাধারন সম্পাদক মাওলানা নেছারুউদ্দিন বিন জহুরুল হক, সহ-সাধারণ সম্পাদক মাওলানা কাজী কামরুজ্জামান, মাওলানা সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ঝিনাতুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মহিবুল্লাহ, বাইতুলমাল সম্পাদক মাওলানা আবুল হোসাইন, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা জাকির হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, সহ প্রচার সম্পাদক হাফেজ শাহীন, প্রশিক্ষণ সম্পাদক মুফতি ইমরান হোসাইন সিদ্দিকী, সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতি শিহাব উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান আনসারী, ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি সাইদ হাসান নোমানী, দপ্তর সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান। এছাড়াও কার্যনির্বাহী সদস্য করা হয়েছে মাওলানা কবীর আহমেদ, মাওলানা আসাদুজ্জামান, মাওলানা আব্বাস আলী, মাওলানা আলী হোসাইন, মাওলানা মোস্তফা কামাল ফিরোজ, মাওলানা আকরাম আলী, মাওলানা ওয়াহিদুজ্জামান, হাফেজ রাকিবুল ইসলাম ও হাফেজ আবুল হাসান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com