মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে এলাকার শতভাগ উন্নয়ন করা সম্ভব- মহিউদ্দিন মহারাজ এমপি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪, ৫.২৮ পিএম
  • ১২৯ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে কাউখালীতে ষষ্ঠ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের শপথ পরবর্তী উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনুর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজ। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস শহীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুজন সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা সোম রানি দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু, জাহাঙ্গীর হোসেন, গাজী সিদ্দিকুর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আরা হাদিয়া, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সিনিয়র সাংবাদিক এনামুল হক প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ বলেন, বিগত দিনে কাউখালীতে উন্নয়নের বৈষম্য হয়েছে। তুলনামূলক কাউখালীতে রাস্তাঘাটসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ কম হয়েছে। আমি অবহেলিত কাউখালীতে অগ্রঅধিকারী ভিত্তিতে কাজ করব। আমার দ্বারা কোন বৈষম্য হবে না। সকলের সহযোগিতায় কাউখালীকে আধুনিক স্মার্ট উপজেলা  গড়ে তুলবো ইনশাল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com