মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

কাউখালিতে ঘূর্ণিঝড় রিমালে বাড়িঘর ক্ষতিগ্রস্থ ১০২ জনের মাঝে নগদ সহায়তা প্রদান

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ৭.৫৪ পিএম
  • ১৪২ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি
 পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুরী  ইউনিয়নে ঘূর্ণিঝড় রিমালে বাড়িঘর ক্ষতিগ্রস্ত ১০২ জনের মাঝে প্রত্যেককে ৬ হাজার টাকা করে মোট ৬ লক্ষ  ১২ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১জুন) দুপুরে আমরাজুড়ি  ইউনিয়ন পরিষদ হলরুমে ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ ও স্টার্ট ফান্ড বাংলাদেশ’র সহযোগিতায় দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) -এর বাস্তবায়নে এ সহায়তা প্রদান করা হয়।আমরাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের সভাপতিতে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহ জামাল, ইউপি প্রতিনিধিগণ, ইউপি সচিব, গণ্যমান ব্যক্তি,
ডিএসকে এর জেলা সমন্বয়কারী  কামরুল হাসান জিলানী, ফিল্ড অফিসার মানসুরা আক্তার প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা তার বক্তব্যে বলেন, উপকূলীয় জেলা পিরোজপুরের কাউখালী উপজেলায় ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনাদের সংস্থার মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে যে সহায়তা করছেন তা তাদের উপকারে আসবে। এভাবে যদি প্রতিটি সংস্থা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতো তাহলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো উপকৃত হতো

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com