বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে মেঘনায় মাছ শিকারের দায়ে ৯ জেলের কারাদণ্ড

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০, ৮.১৯ পিএম
  • ৩৪৮ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরে রায়পুরে মেঘনা নদীতে মাছ শিকারের দায়ে ৯ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এরমধ্যে তিনজনের ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীন চৌধুরীর ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেয়। উপজেলা কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মোহাম্মদ মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা কোস্টগার্ড সূত্র জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা নদীতে মাছ শিকারে যায়। সোমবার ভোরে নিয়মিত অভিযানে বের হয়ে মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে ১১ জেলেকে আটক করা হয়। এরমধ্যে ৯ জেলেকে ১ বছর করে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এরমধ্যে তিনজনের ৩ হাজার টাকা করে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুইজন জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। তাদের কাছ থেকে জব্দকৃত প্রায় ১৫০ কেজি জাটকা মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এসময় জব্দ হওয়া ৩০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। একটি নৌকা মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
রায়পুর উপজেলা কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মোহাম্মদ মোখলেছুর রহমান জানান, জাটকা সংরক্ষণে নদীতে মাছ শিকার রোধ নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। নিষেধাজ্ঞার শেষ মুহুর্ত পর্যন্ত তাদের এ অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com