মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

এমপি নিক্সন চৌধুরীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় রবিবার, ৯ জুন, ২০২৪, ১.০২ এএম
  • ১৩৫ বার পড়া হয়েছে

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের
প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে নিয়ে
কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
হয়েছে।
শনিবার (৮ জুন) বিকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা হল রুমে এ সংবাদ
সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের
চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান।
এ সময় বক্তারা বলেন, গত পহেলা জুন ফরিদপুর প্র্রেস ক্লাবের সামনে
মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডারস ফোরাম এর এক সংবাদ সম্মেলনে মুস্তাফিজুর
রহমান নিলু এমপি নিক্সন চৌধুরীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। এতে
করে ফরিদপুর-৪ আসনের জনগণ ও নিক্সন চৌধুরীর ভক্ত-সমর্থকদের হৃদয়ে আঘাত
হেনেছে। অনতিবিলম্বে এই কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার করে
মোস্তাফিজুর রহমান নিলুকে ক্ষমা চাওয়ার আহ্ধসঢ়;বান জানান বক্তারা।
সংবাদ সম্মেলন শেষে একটি বিশাল প্রতিবাদ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ
করেন বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা।
এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন,
ভাঙ্গা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাউসার ভূঁইয়া,ভাঙ্গা
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, ভাঙ্গা
পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক হবি, ভাঙ্গা উপজেলা
যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাজিবুল হাসান বাবু সহ বিভিন্ন
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ,
স্বেচ্ছাসেবক লীগসহ নানা শ্রেণি-পেশার মানুষজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com