মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

  • আপডেট সময় বুধবার, ৫ জুন, ২০২৪, ৬.১৬ পিএম
  • ১২৬ বার পড়া হয়েছে

আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত রাজধানীর প্রাণকেন্দ্র মগবাজারে অবস্থিত আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের ১৬ তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৮টায় কলেজের ব্যারিস্টার রফিক-উল হক অডিটোরিয়ামে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজ কর্তৃপক্ষ।

আদ্-দ্বীন মেডিকেল কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহরিয়ার নবী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. আফিকুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহমুদা হাসান।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ব্ক্তব্য রাখেন আদ্-দ্বীন হাসপাতালসমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

প্রধান অতিথি অধ্যাপক ডা. শাহরিয়ার নবী বলেন, মানবসেবার মহান ব্রত নিয়ে দেশ এবং বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন স্বপ্ন নিয়ে তোমরা এই মেডিকেল কলেজে এসেছো। এই দিনটি তোমাদের জন্য একটি স্মরণীয় দিন। ডাক্তারি একটি মহৎ পেশা। এর মাধ্যমে মানবসেবার সুযোগ পাওয়া যায়। তাই ভালো ডাক্তার হয়ে নিজেকে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত রাখতে হবে।

আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন বলেন, তোমরা নি:সন্দেহে সৌভাগ্যবতী। কারণ তোমরা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছো। তাই কোনো ভাবেই তোমরা সময় অপচয় করবে না। তোমরা হৃদয় দিয়ে ডাক্তারি পড়ালেখা করবে। ভালো ডাক্তার হয়ে মানুষের সেবা করবে। মানব সেবার মধ্যেই সৃষ্টিকর্তার সেবা নিহিত। যারা মানুষের প্রিয় তারা আল্লাহ কাছেও প্রিয়।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর বলেন, মেডিকেলে পড়ালেখা হলো লেগে থাকার গল্প। তুমি যদি প্রত্যেক দিনের পড়াটা প্রত্যেক দিন পড় তবে তুমি সফল হবে। মেডিকেলের পড়াটাকে এনজয় করতে হবে। মেডিকেল কলেজ হলো মানুষ তৈরির কারখানা। এই কারখানা থেকে ভালো ডাক্তারের পাশাপাশি ভালো মানুষ হতে হবে।

উল্লেখ্য, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মোট ১০০ জন ছাত্রী ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৭৪ জন দেশি ও ২৬ জন বিদেশি শিক্ষার্থী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com