নিজস্ব প্রতিবেদকঃ
সকল প্রশংসা যিনি খালিক,মালিক,রব মহান আল্লাহ পাক উনার জন্য।নুরে মুজাসসাম হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উপর অফুরন্ত দুরুদ শরীফ ও সালাম।২-জুন রবিবার; দুপুর ৩ ঘটিকায় টাঙ্গাইল মধুপুরে চর্মনাই ওহাবীবাদের সাথে মিলাদ শরীফ-কিয়াম পন্থীদের একটি বাহাস হওয়ার তারিখ ছিল। বাহাসের ঠিক আগের দিন হঠাৎ করেই ওহাবী মতবাদের মাওলানা রেজাউল করিম আবরার তার (ফেইস বুক ফেইজে) একটি পোস্ট দেয়। তার পোস্ট টি নিম্নরূপঃ-আমার পারিবারিক এবং সাংগঠনিক প্রচণ্ড ব্যস্ততা থাকার পরও ইমাম সাওয়াব রাহি.,ইমাম আশার রাহি.,কুল্লু ফায়িলুন মারফুউন সহ অসংখ্য মূর্খতা এবং ইলমি বিনোদনের জনক আলাউদ্দিন জিহাদির সাথে আগামীকাল অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরের বাহাসে আমিও থাকব ইনশাআল্লাহ।মাইক পেলেই বাহাস বাহাস বলে চিৎকারকারীদের আগামীকাল এমন শিক্ষা দেওয়া হবে , মৃত্যুর আগ পর্যন্ত আর বাহাস শব্দ মুখে আনবে না ইনশাআল্লাহ।” অর্থাৎ যেকোনো মূল্যেই সে বাহাসে উপস্থিত হবে এবং মিলাদ শরীফ-কিয়াম পন্থীদের শিক্ষা দিবে।যে পোস্টের পর ওহাবীরা কুরবানীর চামড়া টুকানোর মতো আনন্দ উদযাপন করেছে। কিন্তু কি নির্মম পরিহাস,রবিবার সারাদিন বাহাসের ময়দানে রেজাউল করিম আবরারকে দুর্বিন দিয়েও কোথাও খুজে পাওয়া যায়নি। উল্লেখ্য যে ওহাবীদের পালানোর ইতিহাস যুগ যুগ ধরে চলমান। আবরারও তার ব্যতিক্রম করেনি।