বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর রাজারবাগে বিপুল পরিমাণ করোনা টেস্টিং কিট সহ ৩জন আটক

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০, ৫.১৩ পিএম
  • ৩৭১ বার পড়া হয়েছে

রাজধানীর রাজারবাগের শহীদবাগ এলাকায় অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ করোনা টেস্টিং কিট সহ ৩জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৩) ভ্রাম্যমান আদালত।
তাৎক্ষণিকভাবে তাদের নাম ও বিস্তারিত পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সুজয় সরকার এখবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর শহীদবাগ এলাকায় অভিযান চালায় র‌্যাব । সেখানে বিপুল পরিমাণ টেস্টিং কিট পাওয়া গেছে ।
এএসপি সুজয় সরকার জানান, সেখান থেকে এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরও একটি গুদামে অভিযান পরিচালনা করা হবে। অভিযানে নেতৃত্ব দিচেছন র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
পলাশ কুমার বসু গনমাধ্যমকে জানান, রাজারবাগ পুলিশ লাইনসের ২ নম্বর গেইটের বিপরীত পাশের গলিতে শহীদবাগ মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ করোনা টেস্টিং কিট জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, এসব টেস্টিং কিট অন্য কারো কাছে রাখার সুযোগ নেই। কীভাবে কিটগুলো তাদের কাছে এলো তা জানার চেষ্টা চলছে। অভিযান এখনও চলছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com