সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

স্বরূপকাঠিতে রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি মহিউদ্দিন মহারাজের ত্রান বিতরণ 

  • আপডেট সময় সোমবার, ৩ জুন, ২০২৪, ১২.০৬ এএম
  • ১৩৫ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি
ঘূর্ণিঝড়  রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে ত্রান বিতরণ করেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ মহিউদ্দিন মহারাজ।  রোববার দুপুরে সমুদয়কাঠি  ইউনিয়ন পরিষদে ওই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। উপজেলার একটি পৌরসভা ও দশটি ইউনিয়নের মোট ১১ হাজার মানুষকে ওই সহায়তা প্রদান করা হয়। প্রতিটি পরিবারকে চাল, ডাল, আলু, তৈল ও লবণ দেওয়া হয়। এ সময় মহিউদ্দিন মহারাজ বলেন, আমাদের অভিভাবক  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল জনপ্রতিনিধিদের ঘূর্ণিঝরে  ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন। সে লক্ষ্যে সরকারের পাশাপাশি ব্যক্তিগতভাবে সকলকে এগিয়ে এসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন। সরকারি সহায়তা আসার পূর্বেই আমি ব্যক্তিগতভাবে সহায়তা নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছে। ইনশাআল্লাহ সরকারি বরাদ্দ আপনাদের মাঝে পৌঁছে যাবে হতাশ হওয়ার কোনো কারণ নাই।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন স্বরূপকাঠি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান, পৌর মেয়র গোলাম কবির, সমুদয়কাঠি ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, সাবেক চেয়ারম্যান এম কে সবুর তালুকদার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মনু মিয়া, স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ শওকত আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম সিকদার, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com