শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরের কর্মকর্তাগণকে সার্বক্ষণিক কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালনের পুননির্দেশ

  • আপডেট সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২০, ৯.০১ পিএম
  • ২৩৬ বার পড়া হয়েছে

করোনা পরিস্থিতিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরের প্রধান কার্যালয়, বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কর্মরত কর্মকর্তাগণকে কর্মস্থলে সার্বক্ষণিক উপস্থিত থেকে অর্পিত দায়িত্ব পালনে পুননির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। সোমবার (২০ এপ্রিল) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ইতোপূর্বে মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারী করা হলেও করোনা সংকটকালীন এর কিছু ব্যত্যয় ঘটায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি’র নির্দেশে পুনরায় এ সংক্রান্ত অফিস আদেশ জারী করেছে মন্ত্রণালয়। অফিস আদেশে কর্মকর্তাগণকে জরুরী চিকিৎসা, কৃত্রিম প্রজনন, টিকা প্রদান, পরামর্শ সেবা, জনসচেতনতা বৃদ্ধিমূলক কাজ এবং বিভিন্ন বয়সী হাঁস-মুরগী, গবাদিপশু, মাছের পোনা, মাছ, মাংস, দুধ, ডিম, প্রাণিজাত পণ্য, পোল্ট্রি, পশু ও মৎস্য খাদ্য, কৃত্রিম প্রজননসহ প্রাণী চিকিৎসা কাজে ব্যবহৃত ঔষধ ও সরঞ্জামাদি নিরবিচ্ছিন্ন উৎপাদন, পরিবহন এবং বিপণনে প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশনা প্রদান করা হয়েছে। একই আদেশে কর্মকর্তাগণকে মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে যোগাযোগপূর্বক মাঠ পর্যায়ে উদ্ভূত সংকট সমাধান করার নির্দেশনা প্রদান করা হয়েছে। কোথাও কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে কন্ট্রোল রুমে তাৎক্ষণিকভাবে অবহিত করার পাশাপাশি মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানোরও নির্দেশনা প্রদান করা হয়েছে উক্ত অফিস আদেশে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com