শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দেশে করোনায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে

  • আপডেট সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২০, ৪.২৭ পিএম
  • ৩৩২ বার পড়া হয়েছে

দেশে করোনায় মৃতের সংখ্যা ১শ’ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ১০ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০১ জনে।
গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৪৯২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৪৮ জনে। এ ছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি গেছেন আরো ১০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৫ জন।
দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় দেশের ১৯টি পরীক্ষাগারে ২ হাজার ৭৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ২৬ হাজার ৬০৪ জনের। এতে ২ হাজার ৯৪৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
তিনি জানান, গতকালের চেয়ে আজ নমুনা সংগ্রহ ১০ শতাংশ বেশি এবং পরীক্ষার সংখ্যা ৫ দশমিক ৫ শতাংশ বেশি।
নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৮ জন ও নারী ২ জন। ষাটোর্ধ্ব ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন এবং ৪১ বছর বয়সের ২ জন। তাদের মধ্যে ঢাকার ৫ জন, নারায়ণগঞ্জের ৪ জন ও নরসিংদীর ১ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com