শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে

  • আপডেট সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২০, ২.২৩ পিএম
  • ৩২৬ বার পড়া হয়েছে

ঢাকা-নারায়ণগঞ্জ ও গাজীপুরের পর কিশোরগঞ্জেও করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। জেলার তিন উপজেলা- ভৈরব, অষ্টগ্রাম ও হোসেনপুরের ৪০ জনের নমুনা পরীক্ষার পর রবিবার নতুন ২৩ জনের পজিটিভি এসছে।

নতুন আক্রান্তদের মধ্যে- ৬ জন চিকিৎসক, স্বাস্থ্য বিভাগের ১০ জন এবং পুলিশের ৪ সদ্স্য রয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান রবিবার রাতে জানান, ‘কিশোরগঞ্জ জেলা থেকে শনিবার ১২৫ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। তাদের মধ্যে ৪০ জনের ফলে পুরাতন তিনজনসহ মোট ২৩ জনের পজিটিভ এসেছে। বাকিদের ফল এখনো আসেনি।’

এর আগে শনিবার পর্যন্ত জেলায় ১৯ চিকিৎসকসহ মোট ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। রবিবার নতুন করে ২৩ জন শনাক্ত হওয়ায় এই ভাইরাসে কিশোরগঞ্জ জেলায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৯৯ জন হয়েছে।

কিশোরগঞ্জে মোট আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ২৫ জন চিকিৎসক, ১৮ জন স্বাস্থ্যকর্মী, ৯ জন পুলিশ সদস্য ও একজন প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com