বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

করোনা হবে না বিজ্ঞাপন দিয়ে ‘নিষিদ্ধ’ পণ্য বিক্রি, আটক ১

  • আপডেট সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২০, ২.০০ পিএম
  • ৩০৭ বার পড়া হয়েছে

ভাইরাস শাট আউট’ নামের একটি পণ্য গলায় পরলে করোনাভাইরাস নিজের তিন ফুট দূরত্বে আসতে পারবে না বলে ‘নিষিদ্ধ’ পণ্য বিক্রির অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

রমনা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এস. এম. শামীমের নেতৃত্বে রবিবার বিকালে মৌচাক মার্কেটের সামনে থেকে টিপু সুলতান (৩৫) নামের ওই বিক্রেতাকে আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুালিশের (ডিএমপি) অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করে বলা হয়, আটক টিপু সুলতানের কাছ থেকে ৫০ পিস ‘ভাইরাস শাট আউট’ পণ্য জব্দ করা হয়েছে। পরবর্তী সময়ে ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভোক্তা অধিকার আইনে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

‘নিষিদ্ধ’ পণ্যটির বিজ্ঞাপনে বলা হয়েছে, ‘এটি একবার গলায় পরলে করোনাভাইরাস একমাস পর্যন্ত তিন ফুটের মধ্যে আসতে পারে না।’

করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে অনেকে বিশ্বাস করে ওই পণ্য কিনতেও শুরু করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

‘ভাইরাস শাট আউট’ নামের পণ্যটি চীন থেকে একটি কুরিয়ারের মাধ্যমে এনেছে বলে পুলিশকে জানিয়েছে আটক হওয়া সুলতান।

পুলিশ বলছে, পণ্যটি ইতোমধ্যে হংকং, চীন, ভিয়েতনাম ও আমেরিকাতে নিষিদ্ধ করা হয়েছে এবং বাংলাদেশ সরকারের অনুমতি ছাড়া সে এটা এনেছে যা আসলে করোনা প্রতিরোধে কোনো ভূমিকা রাখে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com