রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

চট্টগ্রামের করোনাযোদ্ধা চিকিৎসক-নার্সরা থাকবেন তিন হোটেলে

  • আপডেট সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২০, ৫.০১ পিএম
  • ৩২১ বার পড়া হয়েছে

চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীদের স্বাস্থ্য সেবাদানকারী সম্মুখযোদ্ধা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য ৩ টি হোটেল নির্ধারণ করেছে জেলা করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবেলা কমিটি।
শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানান চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, নগরীর কোতোয়ালী থানার ষ্টেশন রোডের হোটেল দি এলিনা, হোটেল এশিয়ান এবং হোটেল প্যারামাউন্টে রাখা হবে চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেয়া ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের।
সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, এর আগে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য নগরীর আসকার দীঘি এলাকার লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নির্ধারণ করা হয়েছিল। পরে জেলা প্রশাসকের সাথে কথা বলে রোববার থেকে জেনারেল হাসপাতালে প্রবেশের পথে হোটেল আল ইমাম নামের একটি হোটেলে থাকছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
তিনি বলেন, বতর্মানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ১৭ জন চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মী দায়িত্ব পালন করছেন। পরিবারের সঙ্গে থাকা ঝুঁকিপূর্ণ বলে টেরিবাজারের হোটেল আল ইমামে রাখার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, চট্টগ্রামে বিআইটিআইডিতে এখন পর্যন্ত ১১২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ৫৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে চট্টগ্রাম জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩, নোয়াখালীতে দ’ুজন এবং লক্ষ্মীপুরে ১৯ জন ও ফেনীতে একজন। এখন পর্যন্ত চট্টগ্রামে শনাক্ত করোনা রোগীদের মধ্যে পাঁচজন মারা গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com