মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

ফুলবাড়ীতে কেন্দ্রীয় মসজিদের ইমামের মৃত্যু জানাজায় হাজারো মানুষের উপস্থিতি

  • আপডেট সময় রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪, ১০.৫৭ পিএম
  • ১৪২ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার নিমতলা মোড়ে অবস্থিত কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ইমদাদুল হক গতকাল রাত আনুমানিক ১ টার দিকে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন,মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

পরদিন বাদ জোহর ফুলবাড়ী কেন্দ্রীয় কানাহার ঈদগাহ মাঠে জানাজা শেষে কানার কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।জানা যায় হাজার মানুষ অংশগ্রহণ করেন।

দীর্ঘ ২৭-২৮ বছর ধরে ফুলবাড়ীর কেন্দ্রীয় মসজিদের ইমামতির দায়িত্ব পালন করেছেন তিনি। কয়েক মাস যাবত গুরুতর অসুস্থ ছিলেন। জানাযায় অংশগ্রহণ করেন ফুলবাড়ী উপজেলার সর্বজনীন শ্রদ্ধাভাজন আলেমেদ্বীন কানাহার মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু মুসা মোহাম্মদ, ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন, ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, সাবেক পৌর মেয়র মর্তুজা সরকার মানিক, নিমতলা মোড় কেন্দ্রীয় মসজিদের সাধারণ সম্পাদক আজমল হোসেন, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন,
সাংগঠনিক সম্পাদক আল আমিন বিন আমজাদ সহ ফুলবাড়ীর কয়েক হাজার মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।

জানাযার নামাজ পড়ান মরহুমের একমাত্র ছেলে হাফেজ নোমান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান ও এক ছেলে সন্তানকে রেখে যান।
গুনী এই ইমাম দীর্ঘদিন যাবত কেন্দ্রীয় মসজিদের ইমামতির দায়িত্ব পালন করায় হাজারো ভক্ত উপস্থিত হয় তার জানা যায়।

এ বিষয়ে নিমতলা মোড় কেন্দ্রীয় মসজিদের সাধারণ সম্পাদক আজমল হোসেন জানান তিনি দীর্ঘ ২৭-২৮ বছর যাবত নিষ্ঠা ও সততার সাথে ফুলবাড়ী কেন্দ্রীয় মসজিদের ইমামতির দায়িত্ব পালন করেছেন। তার রুহের মাগফেরাত কামনা করছি, পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com