বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়ে গেল

  • আপডেট সময় শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০, ৬.৩২ পিএম
  • ৩৫৬ বার পড়া হয়েছে

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়ে গেল। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় এক হাজারেরও বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। যার জেরে আক্রান্তের সংখ্যা এক লাফে ১৩ হাজার ছাড়িয়ে গিয়েছে। দেশে এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৩৮৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০০৭ জন। মৃত্যু হয়েছে ২৩ জনের।

করোনায় আক্রান্তের নিরিখে শীর্ষ স্থানে রয়েছে মহারাষ্ট্র। দেশে মোট আক্রান্তের সংখ্যার মধ্যে তিন হাজারেরও বেশি এই রাজ্য থেকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী এখানে মোট আক্রান্তের সংখ্যা ৩২০৫ জন। ইতোমধ্যেই সুস্থ হয়েছেন ৩০০ জন। যা দেশের মধ্যে সর্বোচ্চ। মৃত্যুর নিরিখেও শীর্ষে মহারাষ্ট্র। রাজ্যে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯৪ জনের।

মহারাষ্ট্র ছাড়াও আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছে এমন রাজ্যগুলোর মধ্যে রয়েছে দিল্লি, তামিলনাড়ু, রাজস্থান এবং মধ্যপ্রদেশ। হাজার ছুঁইছুঁই এমন রাজ্যের মধ্যে রয়েছে গুজরাত এবং উত্তরপ্রদেশ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ২৫৫ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। সুস্থ হয়েছেন ৫১ জন। রাজ্য সরকারের হিসেব অনুযায়ী এই মুহূর্তে আক্রান্ত ১৪৪ জন। মৃত ১০ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com