মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

পিরোজপুর দুই আসনের জনগণ আগামী ৫ বছরের জন্য খাজনা মুক্ত হলেন

  • আপডেট সময় বুধবার, ১০ এপ্রিল, ২০২৪, ৬.২৩ পিএম
  • ১৫০ বার পড়া হয়েছে
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি:
আগামি ৫ বছরের জন্য ৩ উপজেলার বাজারের খাজনা মওকুফ করার ঘোষণা দিলেন পিরোজপুর ২ আসনের (নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়া) সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ।
মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে জাতীয় ইমাম সমিতির ভান্ডারিয়া উপজেলা শাখার আয়োজনে এমপির ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
এসময় তিনি বলেন, মহান করুনাময় আল্লাহতায়ালা যদি আমাকে বাচিয়ে রাখেন তাহলে, আসছে পহেলা বৈশাখ থেকে আগামী ৫ বছরের জন্য পিরোজপুর ২ আসনের (নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়া) সকল বাজারের খাজনা আমি নিজ অর্থায়নে পরিশোধ করবো ইনশাআল্লাহ। জনগণকে কোনো খাজনা পরিশোধ করতে হবে না। পরে উপজেলার সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করেন এমপি।
এছাড়া বিকেলে ভান্ডারিয়া থানার আয়োজনে থানা হল রুমে অফিসার ইনচার্জ আবির মাহামুদ হোসেন এর সঞ্চালনায় থানা পুলিশের বরাদ্ধপ্রাপ্ত সরকারি গাড়ী হস্তান্তর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে থানা পুলিশকে বরাদ্ধপ্রাপ্ত সরকারি গাড়ীর চাবি হস্তান্তর করেন পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com