মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

কাউখালীতে রাষ্ট্রীয় সম্মান নিয়ে বীর মুক্তিযোদ্ধা মহসিন জোমাদ্দার শেষ বিদায়

  • আপডেট সময় বুধবার, ১০ এপ্রিল, ২০২৪, ৬.২১ পিএম
  • ১৫৪ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের  কাউখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু জোমাদ্দারের বড় ভাই অবসরপ্রাপ্ত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের হিসাবরক্ষণ অফিসার বীর মুক্তিযোদ্ধা মহসিন জোমাদ্দার (৭৩) মঙ্গলবার ৯ এপ্রিল সকালে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি রাজিউন। মৃত্যুকালে স্ত্রী ও দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মঙ্গলবার দুপুরে মরহুমের গ্রামের বাড়ি নিলতীতে জানাজার নামাজের পূর্বে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়।এ সময় রাষ্ট্রপক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ  ও পুলিশের একটি চৌকস দল। রাষ্ট্রের পক্ষের আনুষ্ঠানিকদের পর জানাজার নামাজের শেষে মরহুমকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে দুঃখ ও শোক প্রকাশ করেছেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু , সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির,ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন,চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু, সাবেক চেয়ারম্যান মাহমুদ খান খোকন, প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com