শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সমুদ্রে রোহিঙ্গাদের আরও ২ নৌকা, ৬০ জনের মৃত্যুর দাবি

  • আপডেট সময় শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০, ৬.১৩ পিএম
  • ৫৫৭ বার পড়া হয়েছে

মানবাধিকার সংস্থা ফরটিফাই রাইটস শুক্রবার বলেছে, মালয়েশিয়া সরকারকে সমুদ্রে ভাসমান রোহিঙ্গা শরণার্থীদের নৌকাগুলোর অনুসন্ধান ও উদ্ধারের জন্য আঞ্চলিক সরকারগুলোর সাথে জরুরি ভিত্তিতে সমন্বিতভাবে কাজ করা উচিত।

বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা প্রায় দুই মাস আগে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হওয়া একটি নৌকা থেকে গত ১৬ এপ্রিল ৩৯৬ রোহিঙ্গাকে উদ্ধার করেন।

মালয়েশিয়া কর্তৃপক্ষ নৌকাটি সমুদ্রের দিকে জোর করে ফিরিয়ে দিয়েছিল এবং শরণার্থীরা পরে কয়েক সপ্তাহ ভেসে থাকেন এবং ৬০ জনের বেশি মারা যান বলে ফোর্টাইফাইট রাইটস জানিয়েছে।

রোহিঙ্গারা ফরটিফাই রাইটসকে বলেছে, কমপক্ষে আরও দুটি নৌকা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যবর্তী সমুদ্রে ভেসে রয়েছে।

ফরটিফাই রাইটসের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথু স্মিথ বলেন, ‘শরণার্থীদের একটি স্বল্প রসদ থাকা নৌযানকে সমুদ্রে ঠেলে দেয়া বেআইনি এবং মৃত্যুদণ্ডের মতো।’

মালয়েশিয়া কর্তৃপক্ষ ১৬ এপ্রিল দুই শতাধিক রোহিঙ্গা থাকা আরেকটি নৌকা শনাক্ত করে এবং সকাল সাড়ে ১০টার দিকে সমুদ্রের দিকে ফেরত পাঠিয়ে দেয়।

রয়্যাল মালয়েশিয়ান এয়ার ফোর্স (আরএমএএফ) এক বিবৃতিতে বলেছে, তারা এবং রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনী নৌকাটিকে দেশের জলসীমায় প্রবেশে বাধা দিয়েছে এবং সমুদ্রে এ জাতীয় নজরদারি কার্যক্রম জোরদার করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com