মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

কাউখালীতে পবিত্র কোরআন নাজিলের মাস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিদের মাঝে কোরআন মাজীদের বঙ্গানুবাদ বিতরণ

  • আপডেট সময় বুধবার, ১০ এপ্রিল, ২০২৪, ৬.১১ পিএম
  • ১৪৪ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে ৮ এপ্রিল সোমবার দুপুর বারোটায় মুক্তিযোদ্ধা মিলনায়তনে সম্প্রীতি মানুষের জন্য সমাজ এর উদ্যোগে পবিত্র কোরআন নাজিলের মাস পবিত্র রমজান উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিদের মাঝে কোরআন মাজীদ এর বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম আহসান কবির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উদ্যোক্তা সংগঠনের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান। এ সময় বক্তব্য রাখেন, প্রভাষক মাওলানা শরিফ আব্দুল মান্নান, মাস্টার মিজানুর রহমান, মাস্টার মাইনুল হোসেন মনির মোল্লা, হাফেজ মাসুম বিল্লাহ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ।অনুষ্ঠান শেষে ১৫০ সেট বাংলা বঙ্গ অনুবাদ কোরআন শরীফ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, কোরআন শরীফ ঘরে রাখার জিনিস না, আমরা দৈনিক কিছু না কিছু অংশ পাঠ করব তাহলে আমরা ইহকাল ও পরকালে ভালো থাকবো। উদ্যোক্তা মোহাম্মদ নুরুজ্জামান বলেন, আমরা কোরআন শরীফের পাশাপাশি নারীর ধর্মীয় বিশ্বাস রক্ষায় হিজাব বিতরণ করে থাকি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com