মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

কাউখালীতে ঈদুল ফিতর উপলক্ষে ইমাম ও মোয়াজ্জেমদের ঈদ শুভেচ্ছা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪, ১.৩২ এএম
  • ১৪৬ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলা ইমাম সমিতির আয়োজনে ৮ এপ্রিল সোমবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ইমাম ও মোয়াজ্জেনদের সাথে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু। এ সময় বক্তব্য রাখেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, লাইকুজ্জামান তালুকদার মিন্টু প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন। মতবিনিময় সভা শেষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কাউখালী থানার ৬৪০ জন ইমাম ও মুয়াজ্জিনকে সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com