বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

কাউখালীতে তরমুজের বাজারে ধস, মাইকিং করে তরমুজ বিক্রি হচ্ছে

  • আপডেট সময় সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ৯.৩৪ পিএম
  • ১৩৮ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে তরমুজের বাজারে ধস নেমেছে। মাইকিং করে তরমুজ বিক্রি করা হচ্ছে। ক্রেতারা তরমুজ ক্রয় থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মানুষের তরমুজের কেনার কোন আগ্রহ নেই। তরমুজ পচনশীল তাই তরমুজ ব্যবসায়ীরা কোন উপায়ান্তর না পেয়ে ১ এপ্রিল সোমবার কাউখালীর সাপ্তাহিক  হাটের দিনে মাইকিং করে তরমুজ বেচাকেনা করছে। এক একটি ছোট তরমুজ ৫০ টাকা, মাজারী তরমুজ ১০০ টাকা ও সবচেয়ে বড় সাইজের তরমুজ ১৫০ টাকা দামে বিক্রি হচ্ছে। তরমুজ ব্যবসায়ী চান মিয়া বলেন, তরমুজ বেশিদিন রাখা যায় না এবং দাম বেশি থাকার কারণে কোন ক্রেতা তরমুজ কিনতে আসে না তাই বাধ্য হয়ে আমরা সামান্য লাভে পিস হিসেবে তরমুজ বিক্রি করছি।
গত ১ সপ্তাহ আগে যে তরমুজের দাম ছিল ৩০০ টাকা একই তরমুজ আজকে বাজারে বিক্রি হচ্ছে মাত্র ১০০ টাকায়। তরমুজ ক্রয় করতে আসা মাসুম বিল্লাহ বলেন, এর আগে বেশি দাম থাকায় আমরা তরমুজ ক্রয় করতে পারিনি। আজকে বাজারে তরমুজের দাম কম থাকায় আমার মত সবাই তরমুজ ক্রয় করতে পারছে। সাধারণ জনগণের দাবি বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার থাকলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য  সাধারণ ক্রেতাদের  নাগালের ভিতরে চলে আসবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com