বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

নওগাঁয় অসংক্রামক রোগ প্রতিরোধে  শরীরচর্চা  নিশ্চিতে করণীয় বিষয়ে এডভোকেসী সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ৩১ মার্চ, ২০২৪, ৬.৫৪ পিএম
  • ১৪২ বার পড়া হয়েছে
সোহেল রানা, নওগাঁ :
অসংক্রামক রোগ (ডায়াবেটিস, হৃদরোগ, স্টোক, ক্যান্সার) প্রতিরোধে  জনসাধারণের  শরীরচর্চা নিশ্চিতে করণীয় বিষয়ে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রজন্মের আলো-প্রজন্মের মেলা ও সেন্টার ফর ল এন্ড পলিসি এফেয়ার্স এর সহযোগিতায় বেসরকারি সংস্থা প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র এই এডভোকেসীর আয়েজন করে।  বৃহশপতিবার সকালে নওগাঁ পৌরসভায় অনুষ্ঠিত এডভেকেসী সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক ছনি।
অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নওগাঁ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আনোয়া কবির, প্রশাসনিক কর্মকর্তা, কমিশনার নাসিমা খাতুন চায়না, সোসাল ইনোভেশন টিম নওগাঁ চকদেবপাড়া শাখার সভাপতি ছামসুল আলম, প্রজন্মের আলোর নির্বাহী সম্পাদক তাহেরা এনায়েত করিম, প্রভাষক জাকিরুল ইসলাম,প্রভাষক আবু রেজা,প্রভাষক রিপন সরদার, প্রজন্মের আলো ম্যানেজিং ইডিটর আব্দুল্লাহ আলমাস বিন রহমান তানভীর, প্রজন্মের আলোর ডিজিটাল কন্টেন্ট ইডিটর আব্দুল্লাহ আল মাসুদ বিন রহমান তন্ময়,রেহনুমা,লোকমান প্রমুখ  উপস্থিত ছিলে।
নওগাঁ পৌরসভার বাৎসরিক বাজেটে খেলার মাঠ,পার্ক,খোলা জায়গা বরাদ্দ,রক্ষণাবেক্ষণ ও পরিচালনা জন্য স্মারকলিপি প্রধান করা হয়।
 সভায় জানানো হয়, ক্রমাগত নগরায়নের ফলে  মাঠ, পার্ক এবং খোলা জায়গাগুলো বিভিন্নভাবে দখল হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে খেলার মাঠ, পার্ক এবং খোলা জায়গা। এ কারণে পর্যাপ্ত শরীরচর্চা এবং কায়িক পরিশ্রমের অভাবে ডায়াবেটিস,হৃদরোগ,স্টোক,ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছে আপামর জনসাধারণ।
এসময় মেয়র ও, পৌর নির্বাহী কর্মকর্তা স্থানীয় জনসাধারণের শরীরচর্চায় উদ্বুদ্ধ করতে পৌরসভার বাৎসরিক বাজেটে এলাকার খেলার মাঠ, পার্ক এবং খোলা জায়গা বরাদ্দ রক্ষাণাবেক্ষণ ও পরিচালনার আশ্বাস দেন ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com