রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

ডিএনসিসি এলাকায় এ পর্যন্ত ৩৫ লাখ ৩৭ হাজার লিটার জীবাণুনাশক স্প্রে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০, ৮.৩৮ পিএম
  • ৩৩৯ বার পড়া হয়েছে

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এ পর্যন্ত ৩৫ লাখ ৩৭ হাজার লিটার তরল জীবাণুনাশক নগরীর প্রায় ৫ কোটি ৩১ লাখ বর্গফুট এলাকায় স্প্রে করা হয়েছে।
করোনা ভাইরাস মোকাবেলায় এসব জীবাণুনাশক স্প্রে করা হয়েছে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ উত্তরা ৭, ১০নং সেক্টর, মিরপুর-১, কাজীপুরা, গুদারাঘাট, মিরপুর সাড়ে ১১, পল্লবী, পুরবী হল, মিরপুর-১২, মিরপুর-২, মিরপুর-১৪, উত্তর কাফরুল, দক্ষিণ কাফরুল, ইব্রাহিমপুর, টোলারবাগ, মোহাম্মদপুর, জেনেভা ক্যাম্প, জাকির হেসেন রোড, টাউনহল, বসিলা রোড, শিশু হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, গণভবন সংলগ্ন এলাকা, গুলশান, বারিধারা, বাড্ডা, বাংলা মটর, ইস্কাটন রোড, উত্তর বাড্ডা, মিরপুর ৮নং কমিউনিটি সেন্টার সংলগ্ন বিভিন্ন সড়ক, মিরপুর-১৩ ও পার্শ্ববর্তী এলাকায় তরল জীবাণুনাশক ছিটানো হয়।
এছাড়া আজ ডিএনসিসির বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরদের উদ্যোগে ৩ হাজার ৪৩৭টি পরিবারের মাঝে চাল, ডাল, পেঁয়াজ, আলু, সাবান লবন ইত্যাদি বিতরণ করা হয়।
এছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অর্থায়নে পরিচালিত ডিএনসিসির “প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের” আওতায় কড়াইল বস্তি ও তেজগাঁও সাত তলা বস্তিতে ১ হাজার ৩৭৩টি পরিবারের প্রতিটিকে চাল ১২কেজি, আটা ৭কেজি, চিনি ২কেজি, তেল ২লিটার, গুড়া দুধ ১কেজি, সুজি ১/২কেজি, পেঁয়াজ ২কেজি, আলু ২কেজি, মসুর ডাল ২কেজি, বুটের ডাল ১কেজি করে বিতরণ করা হয়।
এ প্রকল্পের মাধ্যমে মোট ৫ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। (বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com