ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের কয়েকটি এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
আজ সন্ধ্যা পৌনে ৬টার দিকে এই ভূমিকম্প হয়।
আবহাওয়া অফিস জানায়, রিকটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯। ভূমিকম্পের উৎস ছিল মিয়ানমারের ফালাম থেকে ৩৮ দশমিক ৫ কিলোমিটার পূর্ব- দক্ষিণ-পূর্বে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।