বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

রমজান উপলক্ষে পিরোজপুরে নিন্ম আয়ের মানুষের মাঝে সল্পমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম শুরু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১২.৪৪ এএম
  • ১৩৬ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি  : পবিত্র রমজানে প্রাণীজ আমিষ জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষে পিরোজপুর জেলা প্রাণিসম্পদ দপ্তর বুধবার থেকে পিরোজপুরে শুরু করেছে ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম। আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের পরিচালক ড. মো: আবু সুফিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুকিত খান। এ কার্যক্রমে প্রতি লিটার দুধ ৬০ টাকা, ডিম প্রতি ডজন একশত টাকা এবং প্রতি কেজী গরুর মাংস ৬৫০ টাকায় কিনতে পারবেন নিম্ন আয়ের মানুষ।
বাজারে এখন এক পিস ডিম ১১-১২ টাকায় বিক্রি হচ্ছে। অথচ এই কার্যক্রমের আওতায় একজন ক্রেতা ৮ টাকা পিস হিসেবে সর্বোচ্চ ২৪ টি ডিম কিনতে পারবেন। আর প্রতি কেজী গরুর মাংস বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়। অথচ এই কার্যক্রমের আওতায় একজন ক্রেতা ৬৫০ টাকায় এক কেজি মাংস কিনতে পারবেন। বাজারের থেকে কম মূল্যে দুধ, ডিম এবং মাংস কিনতে পেরে খুশি সাধারণ ক্রেতারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com