বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

কাউখালীতে মৎস্য সুফলভোগী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরন 

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ১২.২৬ এএম
  • ১৪১ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ২৫ মার্চ সোমবার সকালে উপজেলা শাপলা চত্বরে মৎস্য কার্ডধারী সুফলভোগী জেলেদের  মাঝে বকনা বাছুর বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা হাসান রকি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আঃ হান্নান, সমাজ সেবক আঃ লতিফ খসরু, কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী রাকিবুল আলম।
উপজেলার আমরাজুড়ী ইউনিয়ন, কাউখালী সদর ইউনিয়ন, চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন ও শিয়ালকাঠি ইউনিয়ন সহ মোট চারটি ইউনিয়নের ৩২জন সুফলভোগী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।
সুফলভোগী জেলে কাউখালী সদরের বেল্লাল ফকির ও আমরাজুড়ি ইউনিয়নের হরে কৃষ্ণ দাস বলেন, বিকল্প হিসেবে এ বকনা বাছুর পেয়ে নিজেদের কে সাবলম্বি গড়ে তোলবো। নিষিদ্ধ সময় আমরা নদীতে মাছ ধরা থেকে বিরত থাকব এবং অবৈধ জাল দিয়ে কখনো মাছ শিকার করব না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com