বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

কাউখালীতে গণহত্যা দিবস উপলক্ষে নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ১২.২৩ এএম
  • ১৪৮ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ শে মার্চ সোমবার বিকাল ৫ঃ৩০ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে সারাদেশে ২৫ মার্চের রাতে নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ মিয়া মনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মহাসিন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, কাউখালী থানার এসআই মশিউর রহমান, সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, এনামুল হক, সৈয়দ বশির আহমেদ সহ বীর মুক্তিযোদ্ধা গন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ,গণমাধ্যম কর্মী দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন কাউখালী উপজেলা পরিষদের পেশ ইমাম ও খতিব মাওলানা খলিলুর রহমান। অনুষ্ঠানে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com