বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

পিরোজপুরে গণহত্যা দিবস পালিত 

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ১২.২১ এএম
  • ১৪৭ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :  পিরোজপুরে জেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধুবী রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম)। এছাড়াও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক মোঃ শাহীন রেজা।

এসময় জেলা পর্যায়ের সকল অফিসারগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং বিভিন্ন শ্রেণি ও পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মানব সভ্যতার ইতিহাসের কলঙ্কিত ২৫ শে মার্চ বর্বরোচিত গণহত্যার ভয়াল স্মৃতি স্মরণ করে আলোচনা করেন।পাকিস্তানি ঘাতকরা কেবল বাংলাদেশের নিরীহ সাধারণ মানুষদেরই হত্যা করেনি, তারা একাত্তরের পুরো মুক্তিযুদ্ধকালে আমাদের দেশের জ্ঞানী-গুণী বুদ্ধিজীবীদের হত্যা করেছে। মহান বুদ্ধিজীবীরা বেঁচে থাকলে আমাদের পথ দেখাতে পারতেন। মহান বুদ্ধিজীবীদের হারানোর ফলে জ্ঞানের শূন্যতা আজও পূরণ হয়নি। তবে সেই শূন্যতা হতে জাতিকে বের করে আনতে হবে। জাতি হিসেবে বাঙালিদের কোনো রাষ্ট্র ছিল না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাংলাদেশ নামক রাষ্ট্র দিয়েছেন। এখন জাতি হিসেবে বিশ্বের বুকে আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে হবে।

এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সুবিধা মতো সময়ে জেলা তথ্য অফিসের আয়োজনে গণহত্যার উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com