বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

রাষ্ট্রীয় সম্মান নিয়ে কাউখালীর বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন শুক্কুরের শেষ বিদায়

  • আপডেট সময় রবিবার, ২৪ মার্চ, ২০২৪, ৮.২৭ এএম
  • ১৩০ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের কচুয়াকাঠী নিবাসী উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন শুকুর (৭৪ ) শুক্রবার রাতে ২২ মার্চ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি…. রাজিউন। মৃত্যু কালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। শনিবার মরহুমের জানাজা নামাজের পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বীরকে প্রদান করা হয় গার্ড অফ অনার।
এ সময় রাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির। পরে জানাজা নামাজের পর মরহুমে গ্রামের বাড়ি উপজেলার  কেউন্দিয়া পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন,সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির,ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আরা হাদিয়া, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com