বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

নারী ও কৃষি উদ্যোক্তাদের সহায়তার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সাথে ব্র্যাক ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি চুক্তি

  • আপডেট সময় বুধবার, ২০ মার্চ, ২০২৪, ১.১৯ এএম
  • ১৫৩ বার পড়া হয়েছে

নারী উদ্যোক্তা এবং কৃষিপণ্য প্রক্রিয়াকরণ উদ্যোক্তাদের ক্রেডিট গ্যারান্টি সুবিধা প্রদানের মাধ্যমে সহায়তার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।
পুনঃঅর্থায়ন প্রকল্পের অধীনে এই সুবিধাটি বাংলাদেশের ক্ষুদ্র ও কৃষি প্রক্রিয়াকরণ শিল্পে জড়িত নারী
উদ্যোক্তাদের ব্যাপকভাবে সহায়তা করবে।
১১ মার্চ ২০২৪ ঢাকায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড
সিইও সেলিম আর. এফ. হোসেন এবং বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি বিভাগের পরিচালক নাহিদ রহমান এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, নির্বাহী পরিচালক
মোহাম্মদ জামাল উদ্দিন এবং ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই
ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন।
নারী উদ্যোক্তারা ৩,০০০ কোটি টাকা এবং কৃষিপণ্য প্রক্রিয়াকরণ উদ্যোক্তারা ১,৪০০ কোটি টাকার
পুনঃঅর্থায়ন তহবিল থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে অংশগ্রহণকারী ব্যাংকগুলো ক্রেডিট গ্যারান্টি সুবিধা
পাবে। এর ফলে নারী উদ্যোক্তা এবং কৃষিপণ্য প্রক্রিয়াকরণ শিল্পের উদ্যোক্তারা কোনো প্রকার জামানত
ছাড়াই ব্যাংক থেকে ঋণ সুবিধা পাবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com