বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চাঁদপুরে নিষেধ অমান্য করে জাটকা ধরায় ১৪ জেলেকে এক মাস করে কারাদণ্ড

  • আপডেট সময় সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ১০.০৬ পিএম
  • ১৬২ বার পড়া হয়েছে

চাঁদপুরে নিষেধ অমান্য করে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা ধরায় ১৪ জেলেকে এক মাস করে কারাদণ্ড এবং একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন ও মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলাতানা সোমবার দুপুরে কোস্টগার্ড স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সোমবার বিকালে বিকেলে এ তথ্য জানান চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।

তিনি জানান, রবিবার রাত সাড়ে ১০টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত সদর উপজেলার মেঘনা নদীর মোহনা, রাজরাজেশ্বর, লালপুর ও দাসাদী এলাকায় জেলা মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।

তিনি আরও জানান, এ সময় জাটকা ধরার দায়ে দাসাদী এলাকা থেকে ১৫ জেলেকে আটক করা হয় এসময় ৭৫ হাজার মিটার কারেন্টজাল, জালে জড়ানো ১২০ কেজি জটাকা এবং একটি কাঠের মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

জাটকা দুস্থদের মাঝে বিতরণ এবং নৌকা কোস্টগার্ড হেফাজতে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com