বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া এক জেলের জালে ধরা পড়েছে ২০ লাখ টাকার লাক্ষা মাছ

  • আপডেট সময় সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ১২.১৯ এএম
  • ১২৭ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানী থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া এক জেলের জালে ধরা পড়েছে ২০ লাখ টাকার লাক্ষা মাছ। ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পূর্ব চরবলেশ্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. দুলাল ফকিরের জালে ধরা পড়েছে মাছগুলো। শুক্রবার  পিরোজপুরের বাদুরা মৎস্য অবতরণ কেন্দ্রে পাইকারি আড়তে মাছগুলো বিক্রি করা হয়। পরে পাইকাররা মাছগুলো চট্টগ্রামে পাঠিয়ে দেন বিক্রির জন্য। ট্রলারের জেলেরা জানান, সাগরে যাওয়ার পর মাত্র দুই বার জাল ফেলে ৯২টি লাক্ষা মাছ ধরতে সক্ষম হয়েছেন তারা। যার প্রতিটির ওজন সাত থেকে ২০ কেজি পর্যন্ত। একবার সাগরে গিয়ে ফিরতে তাদের দুই সপ্তাহ সময় লাগে। তবে এবার সাগরে গিয়ে মাত্র পাঁচ দিনের মধ্যেই পাড়েরহাট মৎস্য বন্দরে তারা ফিরে আসতে পেরেছেন। ট্রলারের মালিক দুলাল ফকির জানান, পর পর কয়েক বার সাগরে ট্রলার পাঠিয়ে তার লোকসান হয়েছে। তবে এবার ভালো মাছ পাওয়ায় আগের ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন। পাড়েরহাট মৎস্য বন্দরের আড়তদার আবু আলী বলেন, এই মৎস্য বন্দরের সমুদ্রগামী ট্রলারে দুই টানেই ৯২টি লাক্ষা মাছ ধরা পড়েছে। যার প্রতিটির ওজন ৭-২০ কেজির মধ্যে। ৯২টি লাক্ষা মাছ ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে। পাড়েরহাট মৎস্য বন্দর সমিতির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন জানান, গত শুক্রবার রাতে মাছগুলো পাড়েরহাট মৎস্য অবতারণ কেন্দ্রে পাইকারি ক্রেতাদের কাছে বিক্রির পর চট্টগ্রামে পাঠানো হয়েছে। অন্যান্য মাছের তুলনায় লাক্ষা মাছের চাহিদা এবং দামও বেশি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com