বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

করোনাভাইরাসের টিকা তৈরিতে গবেষণার ব্যাপক অগ্রগতি জার্মানির কিউরভ্যাক

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০, ১০.০৩ পিএম
  • ৩৬২ বার পড়া হয়েছে

কিউরভ্যাকের চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, টিকা তৈরিতে গবেষণার ব্যাপক অগ্রগতি হয়েছে। তাই আশা করা যায় জুন-জুলাইয়ে ক্লিনিক্যাল স্টাডি শেষে প্রথমে শ’খানেক, পরে হাজার মানুষের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। সবকিছু ঠিক থাকলে সেই টিকা পৌঁছে যাবে সব দেশে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা প্রতিষেধকের স্বত্ব পেতে জার্মানির এ গবেষণা প্রতিষ্ঠানকে বিলিয়ন ডলার উৎকোচ দেয়ার বৃথা চেষ্ঠার বিষয়টি জার্মান গণমাধ্যমসহ সংসদে আলোচিত হয়। জার্মানির রাজনৈতিক দলের নেতারা ট্রাম্পের এ চেষ্টাকে স্বার্থপর আর পাগলামী বলে অভিহিত করেছেন।

এদিকে কিউরভ্যাক প্রতিষ্ঠানের বিনিয়োগকারী জার্মানির প্রথম সারির ফুটবল দল বুন্ডেসলীগার টিএসজি হফেনহাইমের কর্ণধার জার্মানির অন্যতম ধনী ডিটমার হপ বলেন, এ টিকা আবিষ্কার হলে তা হবে বিশ্বকে বাঁচানোর জন্য, একক কোনো দেশ বা গোষ্ঠীর জন্য না।

এদিকে প্রতিষ্ঠানের গবেষণার অগ্রগতির জন্য ৮০ মিলিয়ন ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। জার্মানির বিশেষজ্ঞরা বলছেন, এই টিকা আবিষ্কার হলে বাঁচবে কোটি মানুষের প্রাণ।

এদিকে, জার্মানিতে করোনায় একদিনে ১৭২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়ালো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com