বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বিল্লাহ ফার্মা ও লাজ ফার্মায় ডাকাতির মূলহোতা বন্দুক যুদ্ধে নিহত

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০, ৩.১৩ পিএম
  • ৩৬৭ বার পড়া হয়েছে

মোহাম্মদপুরের বিল্লাহ্ ফার্মা ও খিলগাঁওয়ের লাজ ফার্মায় ডাকাতির ঘটনার মূলহোতা মোঃ আলী হোসেন টিটু (৩০) বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন।

গত ১ এপ্রিল রাত অনুমান ১২:৪০টায় মোহাম্মদপুরের কলেজ গেইটে বিল্লাহ ফার্মা ও ৫ এপ্রিল রাত ১০:২৯ টায় খিলগাঁওয়ের লাজ ফার্মায় একই কায়দায় ডাকাতির ঘটনা ঘটে। এ দুটি ডাকাতির ঘটনায় গোয়েন্দা পশ্চিম বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আনিচ উদ্দীন এর নেতৃত্বে গত ১২ এপ্রিল রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেফতার করে একটি দল। তাদের দেয়া তথ্যমতে ১৩ এপ্রিল রাত পৌনে বারটায় বছিলা এলাকায় অভিযান যায় গোয়েন্দা পুলিশের একটি দল।

পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা গুলি করতে শুরু করে। পুলিশ সরকারী সম্পত্তি ও জান মালের নিরাপত্তায় পাল্টা গুলি করে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে একজনকে রক্তাক্ত জখম অবস্থায় পায়। পুলিশ তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তী সময়ে জানা যায় নিহত ওই ব্যক্তির নাম আলী হোসেন টিটু।

এ ঘটনায় ডিবি পুলিশের একজন এএসআই ও দুইজন কনস্টবল আহত হয়েছেন। যাঁরা কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পুলিশ ঘটনাস্থল হতে ১টি রিভলবার ও ১টি চাকু করেছে।

এর আগে ডাকাতির সাথে যুক্ত থাকার অভিযোগে গত ১২ এপ্রিল রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সোহেল(২৮), মোঃ আক্তার হোসেন ওরফে সোহরাব(২২), মোঃ নেওয়াজ(২৪), মোঃ শাওন হোসেন ওরফে শাহীন(২০) ও মেহেদী হাসান ওরফে রাজু(২২) নামের পাঁচ জনকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা পশ্চিম বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম। আর তাদের হেফাজত থেকে উদ্ধার করে ডাকাতি কাজে ব্যবহৃত পিক আপ, চাপাতি, দা, লোহার রড ও নগদ ৫ হাজার টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com