শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনার নেতৃত্বে করোনা যুদ্ধে আমরা জয়ী হব : ওবায়দুল কাদের

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০, ২.৪৬ পিএম
  • ২৩২ বার পড়া হয়েছে

বাংলা নববর্ষ-১৪২৭ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সবার মঙ্গল কামনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন,‘সামাজিক দূরত্ব বজায় রাখার শপথ হোক এবারের নববর্ষের অঙ্গীকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনার বিরুদ্ধে যে যুদ্ধ করে যাচ্ছি, সে যুদ্ধে আমরা জয়ী হব।
পহেলা বৈশাখ ‘বাংলা নববর্ষ-১৪২৭’ উপলক্ষে আজ মঙ্গলবার এক ভিডিও বার্তায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব, এই দিনে ধর্ম বর্ণ-নির্বিশেষে নতুন আহ্বানে সুন্দর চিরমঙ্গলের জয়গান করি। সবার জীবন ভরে উঠুকে আনন্দে বিশুদ্ধতায়, জীবনে কল্যাণ বয়ে আনুক এই পহেলা বৈশাখ।’
তিনি বলেন, ‘এ বছর এমন একটি সময়ে আমরা এই পহেলা বৈশাখ পালন করছি যখন করোনাভাইরাস ভয়াল প্রাণঘাতী হয়ে আমাদের থাবা বসিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভাইরাসকে মোকাবিলা করার জন্য ঘরে থাকার যে কর্মসূচি ঘোষণা করেছেন, সেই কর্মসূচি আমরা সফল করে এই করোনাভাইরাসকে পরাজিত করব ইনশাল্লাহ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। আবহমান কালের বাঙালী জাতির একান্তই স্বকীয় উৎসব। বাংলা বর্ষবরণ বাঙালি জাতির জীবনে সর্ববৃহৎ সার্বজনীন সাংস্কৃতিক উৎসব। বাঙালির চিরায়িত অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনায় বর্ষিত হওয়ার দিন পহেলা বৈশাখ।
তিনি বলেন, পহেলা বৈশাখে নতুন আহ্বানের মধ্য দিয়ে জাতিধর্ম নির্বিশেষে বাঙালি জাতি ঐক্যবদ্ধভাবে বাংলা নববর্ষকে বরণ করে নেয়। আমরা সুন্দর আর চির মঙ্গলের জয়গান করি।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, করোনাভাইরাস একটি অতিমাত্রার সংক্রামক ভাইরাস। এর কোনো প্রতিষেধক প্রতিকার না থাকায় একমাত্র শারীরিক দূরত্ব ও সামাজিক দূরত্ব এবং ঘরে থাকার শৃঙ্খলা মেনে চলাই হচ্ছে প্রতিরোধের উত্তম পন্থা।(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com