শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

সায়েদাবাদ রেলক্রসিংয়ের ওপর বিকল গাড়ি অপসারণে পুলিশ, প্রাণ বাঁচল ৪০ জনের

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ৮.৫৪ পিএম
  • ১২৮ বার পড়া হয়েছে

সায়েদাবাদ রেলক্রসিংয়ের ওপর হঠাৎ করেই শিকড় পরিবহনের একটি গাড়ি বিকল হয়ে যায়। ওই এলাকায় দায়িত্বরত ডিএমপির ট্রাফিক ওয়ারি বিভাগের সার্জেন্ট মোঃ মুহিব্বুল্লাহ মুহিবের দ্রুত সিদ্ধান্তে আশপাশের পথচারীদের সহায়তায় সেই বাস রেললাইন থেকে অপসারণ করা হয়। আর এতে প্রাণে বেঁচে যান বাসে থাকা প্রায় ৪০ জন যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী কমিউটার ট্রেনটি কমলাপুর ত্যাগ করার পরে রাজধানীর সায়দাবাদ রেল ক্রসিংয়ে পৌঁছার কিছু সময় আগে বাসটি লাইনের ওপর বিকল হয়ে যায়। ৪০ থেকে ৫০ জন যাত্রী নিয়ে শিকড় পরিবহনের বাসটি রাজধানীর যাত্রাবাড়ী থেকে মিরপুরের উদ্দেশে যাচ্ছিল। সায়েদাবাদ রেলক্রসিংয়ের ওপরে পৌঁছলে হঠাৎ করেই ইঞ্জিন বিকল হয়ে যায়।

বিষয়টি দেখে এগিয়ে আসেন ঘটনাস্থলের পাশেই দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট মুহিব্বুল্লাহ মুহিব। তার সাহায্যে এগিয়ে আসেন আশপাশের মানুষজন ও পথচারীরা। সবার সহায়তায় মুহূর্তের মধ্যেই গাড়িটি রেললাইন থেকে অপসারণ করা হয়। আনুমানিক এর ঠিক ৩০ সেকেন্ডের মধ্যেই ট্রেনটি সায়েদাবাদ রেলক্রসিং অতিক্রম করে। ফলে সমূহ দুর্ঘটনা থেকে রক্ষা পায় বাসটি।

এ বিষয়ে পুলিশ সার্জেন্ট মুহিব জানান, সকাল থেকেই ডিউটি করছিলাম। হঠাৎ করেই দেখলাম রেল বার পড়ে গেছে কিন্তু রেললাইনের ওপরে যাত্রীবোঝাই বাস। কোনোদিক চিন্তা না করেই তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে আমার সঙ্গীয় ফোর্স এবং সাধারণ মানুষের সহায়তায় বাসটিকে পেছনে ঠেলে দেই। এত মানুষের উপকারে আসতে পেরে ভালো লাগছে। পুলিশ হিসেবে মানুষের সেবা করাই আমাদের ব্রত, আমি আমার কাজটি করতে পেরেছি- মানুষ আসন্ন বিপদ থেকে রক্ষা পেয়েছে এতেই আমার শান্তি। আল্লাহর শুকরিয়া।

তথ্যসূত্র:দৈনিক কালবেলা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com