মুহম্মদ আবুল বাশারঃসারাদেশব্যাপী অত্যন্ত সুন্দর জাকযমক ভাবগাম্ভির্য্যের মধ্যদিয়ে ধর্মপ্রিয় মুসলমানগণ সারারাত সজাগ থেকে ইবাদত বন্দেগি করে পবিত্র শবে বরাত উদযাপন করেন।এরই অংশ হিসেবে১৪৪৫-হিজরি সনের সা’বান মাসে,২৫-শে ফেব্রুয়ারি দিবাগত রাতে ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলার”মুহম্মদিয়া শরীফ” বৈরাটী’তে সম্মানিত লাইলাতুম মুবারাকাহ বা বরকতময় শবে বরাত পালিত হয়। শবে বরাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।অপরদিকে বৈরাটী আলিম মাদরাসা ও বৈরাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্টাতার মাজার শরীফ,ইশ্বরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক মুহম্মদ আবদুছ ছালাম মাষ্টার ও মুহম্মদিয়া শরীফের প্রতিষ্টাতা হযরত শাহ সুফি মুহম্মদ আবদুর রউফ রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ যিয়ারত করা হয়।শেষে যিনি খালিক মালিক রব মহান আল্লাহ পাক ও নুরে মুজাসসাম হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি-রিযামন্দি হাসিলের লক্ষে,যামানার ইমাম ও মুযতাহিদ ইমামুশ শরিয়ত ওয়াত তরিকত, ইমামুল আইম্মাহ,মুহিউস সুন্নাহ, কুতুবুল আলম,হুজ্জাতুল ইসলাম, হযরত মুজাদ্দিদে আযম সুলতানুন নাছির মুরশিদ কিবলা আলাইহিস সালাম উনার উসিলায় দেশ ও জাতির উন্নতির জন্য বিশেষ দোয়া করা হয়।এসময় মুহম্মদিয়া শরীফ বৈরাটীর সভাপতি হযরত মাওলানা মুহম্মদ আবুল কালাম,স্বাধীনতা শিক্ষক পরিষদ(স্বাশিপ)ময়মনসিংহ জেলা শাখার সম্মানিত সদস্য ও ঢাকা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক হযরত মাওলানা মুহম্মদ আবুল বাশার,মুহম্মদিয়া মডেল মাদরাসা বৈরাটী’র মুহতামিম হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ মনজুরুল হক,হযরত মাওলানা মুহম্মদ হাবিবুর রহমান,জিশান মুহম্মদ রউফ হোসাইন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।মাহফিল শেষে সবার মাঝে বরকতময় তবারক বিতরণ করা হয়।