শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

১১ মার্চ থেকে রমজান মাস শুরু হবে বলে আশা করা হচ্ছে

  • আপডেট সময় সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪, ৮.১৭ পিএম
  • ১৩৯ বার পড়া হয়েছে

চলতি বছরের ১১ ফেব্রুয়ারি (রোববার) থেকে শাবান মাস শুরু করা বেশিরভাগ মুসলিম দেশ ১০ মার্চ রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নিচ্ছে। আর তাই ১১ মার্চ (সোমবার) থেকে রমজান মাস শুরু হবে বলে আশা করা হচ্ছে। খবর গালফ নিউজের

ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম বিশ্বের প্রায় সব অঞ্চলে ১০ মার্চ সূর্যাস্তের পরে চাঁদ দেখা যাবে না বলে আশা করা হচ্ছে।  তবে বৈজ্ঞানিক গবেষণায় বর্ণিত দৃশ্যমানতার বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে ১০ মার্চ কিছু অঞ্চলে অর্ধচন্দ্র দেখা না যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এসএএও ও গবেষক ইয়ালপ এবং ওদেহের মতো বেশ কয়েকটি পণ্ডিত এবং জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ সংস্থার মতে, ১০ মার্চ খালি চোখে বা টেলিস্কোপ ব্যবহার করে আরব ও মুসলিম বিশ্বে চাঁদ দেখা যাবে না।

তবে টেলিস্কোপের ব্যবহার করে আমেরিকার কিছু অংশে, বিশেষত পশ্চিম অঞ্চলে চাঁদ দৃশ্যমান হতে পারে। এছাড়া কিছু মুসলিম দেশে ১২ মার্চ (মঙ্গলবার) থেকে রমজান শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com