বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

এলাকার উন্নয়ন আমরা ঐক্যবদ্ধভাবে করব– মহিউদ্দিন মহারাজ এমপি

  • আপডেট সময় শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৯.০৩ পিএম
  • ১৩০ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের নিলতি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে শুক্রবার রাতে বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাইনুল হোসাইন বাবলু জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন। অনুষ্ঠানে প্রধান অতিথি মহিউদ্দিন মহারাজ বলেন, খেলাধুলার বিকাশ ঘটাতে মাদকমুক্ত সমাজ গড়তে হবে। এলাকার উন্নয়ন আমরা ঐক্যবদ্ধভাবে করব। অন্যকে সম্মান দিলে নিজে সম্মান পাওয়া যায়। কাউকে সম্মান দিলে নিজে কখনো ছোট হয় না বরং বড় হয়। অনুষ্ঠানের আকর্ষণীয় দিক ছিল বিভিন্ন শিল্পীর পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com