বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

কাউখালীতে মায়ের লাশ রেখে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা দিলেন দুই ভাই

  • আপডেট সময় শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৮.৫৯ পিএম
  • ১৩৬ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে মায়ের লাশ ঘরে রেখে এসএসসি পরীক্ষা দিলেন দুই আপন ভাই। উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের মধ্য জোলাগাতি গ্রামের আবুল হোসেন মল্লিকের দুই ছেলে সাইফুল ইসলাম ও মোঃ আসাদ তাদের মায়ের লাশ ঘরে রেখে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) নুরজাহান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের থেকে অংশগ্রহণকারী পরীক্ষার্থী ভান্ডারিয়া উপজেলা সদরের সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়েছে। উল্লেখ্য বুধবার রাতে আবুল হোসেন মল্লিক এর স্ত্রী হঠাৎ অসুস্থ হলে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে। পরে রাতেই চিকিৎসাধীন অবস্থায় ওই দুই পরীক্ষার্থীর মা মারা যান। বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে জানাজার শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এলাকায় শোকের ছায়া নেমেছে। শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com