শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

নাজিরপুরে শশুরকে দাফন করতে গিয়ে জামাতার মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪, ১২.৫৬ এএম
  • ১৩৫ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুরে শশুরকে দাফন করতে গিয়ে জামাতা মো. রবিউল ইসলাম শেখ (৩০) এর মৃত্যু

হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২১ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে। নিহত জামাতা রবিউল শেখ উপজেলার ভাইজোড়া গ্রামের মৃত্যু জালাল শেখের ছেলে। নিহতের মা মালেকা বেগম বলেন, ওই দিন দুপুরে শশুর ফজর আলী (৬৫) এর মৃত্যু হয়। তাকে দাফনের জন্য প্রস্তুত করতে বিকাল সাড়ে ৩টার দিকে জামাতা রবিউল স্থানীয় বাজারে কাপড় নিয়ে ফিরে আসার সময় পা পিছলে রাস্তার উপর পড়ে যায়। স্থানীয়রা তাকে সেখানে পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শিমুল কৌশিক সাহা বলেন, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। তবে তার শরীরে কোন আঘাতের বা ক্ষত চিহ্ন পাওয়া যায় নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com