শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ফুলবাড়ী বিজিবি সদর দপ্তরে ৭ কোটি ৫৯ লক্ষ ৩৬ হাজার টাকার অবৈধ্য মাদক ধ্বংস

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪, ১২.৩৫ এএম
  • ১৩১ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে, ফুলবাড়ী ২৯ বিজিবি এবং দিনাজপুর ৪২বিজিবি কর্তৃক মাদক বিরোধী অভিযানে ফুলবাড়ী সদরদপ্তরে ৭ কোটি ৫৯ লক্ষ ৩৬ হাজার ৪৪৬টাকার মাদক ধ্বংস করণ অনুষ্ঠিত হয়।  গতকাল মঙ্গলবার বিকের সাড়ে ৩টায় ফুলবাড়ী বিজিবি সদরদপ্তরে ১৬ ডিসেম্বর ২০২২হতে ৩১ শে জানুয়ারী ২০২৪ পর্যন্ত, দিনাজপুর ৪২ বিজিবি কর্তৃক ১১ মে ২০২২ হতে ৩১ জানুয়ারী ২০২৪ ইং পর্যন্ত মালিক বিহীন অবস্থায় ফুলবাড়ী ২৯ বিজিবির প্রশিক্ষণ মাঠে মাদক ধ্বংস কার্যক্রম সম্পন্ন করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উত্তর ও পশ্চিম রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, পিএসসি। তিনি তার বক্তব্যে বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা মাননীয় প্রধান মন্ত্রীর প্রদত্ত জিরো টলারেন্স নীতি নিশ্চিত কল্পে বিজিবি বদ্ধপরিকর। সীমান্তে বিজিবি জীবনের ঝুকি নিয়ে মাদক নিমূল অভিযান অব্যহত রেখেছেন। সকলের সহযোগীতা ছাড়া মাদক নিমূল কোন ভাবে সম্ভব নয়। তবু আমরা এই সমাজকে সুন্দর রাখতে মাদক নির্মূল করে যাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন, কর্নেল রাশেদ, আজগর পিএসসি, জি, সেক্টর কমান্ডার, দিনাজপুর, লে: কর্ণেল মোঃ আহসান উল ইসলাম পিএসসি, অধিনায়ক দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়ন, লে কর্ণেল এবিএম জাহিদুল করিম, অধিনায়ক ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়ন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান।

এছাড়ও উপস্থিত ছিলেন, বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তা, র‍্যাব কর্মকর্তা, গোয়েন্দা কর্মকর্তা, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিসহ প্রশাসনের কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদকিবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন, ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়ন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com