শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

পিরোজপুর সড়ক বিভাগের হিসাবরক্ষক জাকির হোসেনের বিরুদ্ধে হেলিকপ্টার কেনার অভিযোগ, তদন্তে দুদক

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪, ১.২১ এএম
  • ১৫২ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের বিভাগীয় হিসাবরক্ষক মোঃ জাকির হোসেনের বিরুদ্ধে একটি হেলিকপ্টার কেনার অভিযোগ উঠেছে। সড়ক বিভাগের একজন দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার আকাশযানের মালিকানা রয়েছে এমন খবরের সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক।
পিরোজপুর সড়ক বিভাগের বিভাগীয় হিসেবরক্ষক দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা জাকির হোসেন। তার গ্রামের বাড়ি বরিশাল বিভাগের বরগুনা জেলার বামনা উপজেলায়। জাকির হোসেনের স্ত্রী রত্না সুলতানা, মেয়ে শারমীন সুলতানা, ছেলে মোঃ শাহরিয়ার হোসেন ও বোন লাইজু আফরীন। ছেলে খুলনা শহরে পড়াশোনা করে। সব মিলিয়ে মাসিক বেতন তার প্রায় ৬০ হাজার টাকা। চাকরির প্রায় শেষপর্যায়ে।
পিরোজপুর সড়ক বিভাগে কর্মরত আছেন প্রায় ৬ বছর জাকির হোসেন। সম্প্রতি তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার পরিবারের মালিকানায় হেলিকপ্টার থাকার। এত অল্প টাকা বেতনে চাকরি করে কি করে তার আকাশযান থাকতে পারে সে ব্যাপারে প্রশ্ন উঠেছে।
দুদক সূত্রে জানা গেছে, জাকির হোসেনের বিরুদ্ধে খুলনাসহ বিভিন্ন স্থানে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
জানা গেছে, খুলনা শহরে তার একাধিক হাইরাইজ বিল্ডিং ছাড়াও তার ও তার পরিবার বা আত্মীয়ের মালিকানায় উড়োজাহাজ রয়েছে। প্রাথমিকভাবে এমন তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত হতে তদন্ত করছে দুদক। এজন্য ১৩ জানুয়ারি বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক)  চিঠি দিয়েছেন পিরোজপুর দুদকের তদন্তকারী কর্মকর্তা কামরুজ্জামান।
তবে জাকির হোসেন তা বেমালুম অস্বীকার করে বলছেন, যার নামে কোনো গাড়িই নেই তিনি কি করে হেলিকপ্টার কিনবেন। এটা তার বিরুদ্ধে অপপ্রচার চলছে।
সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেছেন, ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের বিষয়টি তিনি শুনেছেন। তিনি জানান, জাকিরের বিরুদ্ধে অর্থনৈতিক কোনো অভিযোগ তার কাছে আসেনি। তবে ঘটনার সত্যতা পেলে নিয়ম অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পিরোজপুর জেলা দুদকের উপ-পরিচালক শেখ গোলাম মাওলা বলছেন, জাকির হোসেন বা তার পরিবারের কোনো সদস্যের হেলিকপ্টারের মালিকানা রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com