বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

কাউখালী উপজেলা পরিষদ চত্বরে ফুটেছে নানা রঙের ফুল

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪, ১.১১ এএম
  • ১৬৬ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ চত্বরে ফুটেছে নানা রঙের ফুল। এই ফুলের সমারোহে উপজেলা পরিষদ এখন দৃষ্টিনন্দন হয়ে উঠেছে। প্রতিদিন উপজেলা পরিষদে সেবা নিতে আসা জনসাধারণ এ দৃষ্টিনন্দন পুষ্প কানন দেখে মুগ্ধ হচ্ছেন। সেই সাথে ফুলের আকর্ষণে নানা প্রজাপতির মিলন ঘটছে। উপজেলা পরিষদে ডুকলেই চোখে পড়বে সাজানো গোছানো নানা রকম সুন্দর ফুলের বাগান। ফুটে রয়েছে হরেক রকম ফুল। উপজেলা পরিষদের সৌন্দর্য ছড়াচ্ছে এই ফুলবাগান। প্রতিদিন অসংখ্য মানুষ ফুল দেখতে এসে ফুলের ছবি সহ সেলফি তুলছে। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা পরিকল্পিতভাবে ফুলের বাগান তৈরি করেছে। বাগানে রয়েছে গোলাপ, জবা, গন্ধরাজ, কসকস, জুই,গান্দা, ডালিয়া, সূর্যমুখী সহ অসংখ্য নাম না জানা বিভিন্ন প্রজাতির ফুল। বসন্তের আগমনে বাগান জুড়ে সমস্ত গাছে ফুল ফুটেছে। বাগানের মালিক নাসির উদ্দিন জানান, ফুল মনের প্রশান্তি দেয়, পরিবেশ সুন্দর রাখে, ফুলের পরিচর্যা করে আমি তৃপ্তি পাই। কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার বলেন, কাউখালী উপজেলা পরিষদ চত্বরে এমন একটি ফুলের বাগান করাই কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার সুন্দর উদ্যোগে স্বাগত জানাই। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, আমি যোগদান করার পর থেকেই পরিকল্পনা করেছি যে কাউখালী উপজেলা পরিষদ চত্বরে খালি জায়গায় বিভিন্ন প্রজাতির ফলের বাগান করব। ফুলের প্রতি আমার ছোটবেলা থেকেই শখ রয়েছে। আমি অবসর সময় ফুলের বাগানের পরিচর্যা করি। এখানে আসলে মনটা ফুলের মত পবিত্র হয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com