শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

মিয়ানমারের বিভিন্ন স্থানে সংঘাত হচ্ছে তাই সীমান্তে বিজিবি সতর্ক অবস্থান আছে :স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪, ৮.০৯ পিএম
  • ১২৬ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, মিয়ানমারের বিভিন্ন স্থানে সংঘাত হচ্ছে। তাই সীমান্তে বিজিবি সতর্ক অবস্থান আছে। মিয়ানমার থেকে কেউ অস্ত্র নিয়ে এ দেশে ঢুকতে পারবে না।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন মন্ত্রী।

তিনি আরও বলেন, আপনারা দেখেছেন, সংঘাতের কারণে মিয়ানমার থেকে অনেকে এ দেশে এসেছে। আমরা তাদের আবার ফেরত পাঠিয়েছি। আমরা সীমান্তে বিজিবির ফোর্স বাড়িয়েছি। কোস্ট গার্ড, নেভি ও পুলিশও সজাগ রয়েছে। ওদিক থেকে অস্ত্র নিয়ে কারও আমাদের ভূখণ্ডে আসার সুযোগ নেই।

এসময় গ্রামীণ টেলিকমের বিভিন্ন প্রতিষ্ঠান দখলের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আইনের বাইরে কিছু করছি না। ইউনূসের ব্যাপারটি আদালতের ব্যাপার। আদালত যে আদেশ দিচ্ছেন, আমরা তাই বাস্তবায়ন করছি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ দুপুরে চট্টগ্রাম যান। এরপর বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এক অভ্যন্তরীণ মতবিনিময় সভা করেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com